ইয়েমেনের দক্ষিণাঞ্চলে ইসলামিক স্টেটের আত্মঘাতী হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। বন্দর নগরী মুকাল্লার একটি পুলিশ বেসের কাছে ওই ব্যক্তিরা পুলিশে নিয়োগের জন্য লাইনে দাড়িয়ে ছিল।
জানা গেছে, মুকাল্লা হাসপাতালে আরো ২৫ জনকে চিকিত্সা দেয়া হচ্ছে। উল্লেখ্য, গত মাসে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযানে মুকাল্লা শহর থেকে আল কায়েদাকে উৎখাত করা হয়। ২০১১ সালে শুরু হওয়া ইয়েমেন সংকটে কমপক্ষে ২০ লক্ষ মানুষ নিজের ঠিকানা হারিয়েছে। বিবিসি।