বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে ১০ দিনের রিমান্ড চাইবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এর আগে রবিবার সন্ধ্যায় আসলাম চৌধুরীকে কুড়িলের ৩০০ ফিট সড়ক থেকে গ্রেফতার করা হয়।
ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে দিল্লিতে বৈঠকের সূত্র ধরে আসলাম চৌধুরীকে ডিবি গ্রেফতার করে। তবে তার বিরুদ্ধে চট্টগ্রামে আনুমানিক ১০-১৫টি মামলা রয়েছে।
সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড লিগ্যাল শাখার উপকমিশনার মারুফ হোসেন সরকার বলেন, আসলাম চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে কিনা এটি এখনো প্রক্রিয়াধীন। মামলা দায়ের করা হলে তাকে ঐ মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন চাওয়া হতে পারে।