মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, 'বিএনপির রাজনৈতিক চরিত্র হচ্ছে হত্যা করা। দলটির নেতা জিয়াউর রহমান প্রথমে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছে। প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করেছে। এরপর সম্প্রতি প্রধানমন্ত্রীর পুত্র সজিব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্র করেছে।'
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর ইসরায়েলের সঙ্গে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ফাঁসির দাবিতে বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন সংসদ আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি।
যারা দেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাতের চেষ্টায় জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মন্ত্রী।