জাতিসংঘ শান্তিরক্ষাকারী দুই বাংলাদেশি পুলিশ মালিতে নিহত

 
জাতিসংঘের শান্তি মিশনে দায়িত্বরত বাংলাদেশের দুই পুলিশ সদস্য পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ঝড়ের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন। রবিবার স্থানীয় সময় বিকালে ওই ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। নিহতরা হলেন- কনস্টবল মো. ছামিদুল ইসলাম ও মোতাহার হোসেন।
 
মোতাহারের বাড়ি মুন্সিগঞ্জ সদরে; ছামিদুলের বাড়ি ময়মনসিংহে।  চলতি মাসের শুরুতে জাতিসংঘ মিশনে মালির রাজধানী বামাকোতে যান তারা। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক হতাহতের এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।
 
পুলিশ সদরদফতরের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহছান জানান, রবিবার বিকালে ঝড়ের কবলে পড়ে বাংলাদেশ পুলিশের সাত সদস্য আহত হন। তাদের হাসপাতালে নেওয়ার পর রাতে কনস্টবল ছামিদুল ও মোতাহার মারা যান। আহত পুলিশ সদস্যদের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। বিডি নিউজ।