আদালতে নেয়া হচ্ছে আসলাম চৌধুরীকে

 
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আটক বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। মহানগর ডিবির ডিসি (উত্তর) শেখ নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।  
 
সোমবার দুপুর ১টা ২৫ মিনিটে মহানগর ডিবি কার্যালয় থেকে আসলাম চৌধুরীকে নিয়ে আদালতের উদ্দেশে রওনা হয়েছে ডিবি পুলিশ কর্মকর্তারা। 
 
তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে দশদিনের রিমান্ডে নেয়ার আবেদন জানানো হবে। তাকে আপাতত ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে পরে তার বিরুদ্ধে প্রযোজ্য আইন ও ধারায় মামলা করা হবে বলেও জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।