বলিউডে রণবীর সিংকে 'পাওয়ারহাউজ অফ ট্যালেন্ট' বা প্রতিভার আধার বলা হয়। 'ব্যান্ড বাজা ভারত' থেকে 'বাজিরাও মাস্তানি' পর্যন্ত মেধার যে প্রকাশ দেখিয়েছেন এই তারকা, তারই প্রেক্ষিতে তাকে ওই তকমা দেয়া হয়েছে।
বি-টাউনে ভিন্ন ভিন্ন ভূমিকায় যারা এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন তাদেরই একজন রণবীর। যার প্রমাণ, আসন্ন মুভি 'বেফিকার'-এ তার ভূমিকা। কিছু দিন আগে জানা গেছে, 'বেফিকার'-এ রণবীরের ২৩টি চুমুর দৃশ্য থাকছে। এখানেই শেষ নয়; এই মুভিতে সম্পূর্ণ নগ্নও হচ্ছেন 'বাজিরাও মাস্তানি' তারকা।
বলিউড লাইফের দাবি, চরিত্রের প্রয়োজনে 'দাস্তানা' ও 'সাবারিয়া' মুভিতে সম্পূর্ণ নগ্ন হয়ে ছিলেন জন আব্রাহাম ও রণবীর কাপুর। আর এবার 'বেফিকার'-এ প্রথম বারের মতো নগ্ন হচ্ছেন রণবীর সিং। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।