মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বিএনপি নেতাদের বৈঠক

 
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের বাসভবনে দেশটির পররাষ্ট্র দপ্তরের মধ্য ও দক্ষিণ এশিয়া-বিষয়ক মুখ্য উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম টডের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা।
 
সোমবার সকাল পৌনে আটটা থেকে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে অংশ নেয় স্থায়ী কমিটির সদস্য মঈন খানসহ বিএনপির ছয় সদস্য। তবে বৈঠকের বিষয়ে কিছু জানাননি বিএনপি নেতারা।
 
মঈন খান ছাড়াও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, রিয়াজ রহমান, ইনাম আহমেদ চৌধুরী ও সাবিহ উদ্দিন আহমেদ এই বৈঠকে উপস্থিত ছিলেন।
 
বৈঠক শেষে বিএনপির ছয় নেতা গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চলে যান।