রিয়াল মাদ্রিদের সঙ্গে সাবেক বার্সেলোনা কিংবদন্তি খেলোয়াড়ের সম্পর্কটা তিক্ততায় পরিপূর্ণ। বার্সা লা লিগা জেতার পরে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালকে শূকরছানার সঙ্গে তুলনা করেছেন এই বুলগেরিয়ান কিংবদন্তি।
ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে একটি কয়েকটি শূকরছানা ফুটবল খেলছে এমন একটি ছবি পোস্ট করে তিনি লিখেন, হা হা, যেভাবে লা লিগার দ্বিতীয় স্থানে থাকা দল অনুশীলন করে। এর আগেও স্টয়িচকভ রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের ব্যঙ্গ করেছেন।
IMG0
রিয়াল বেটিসের সঙ্গে বার্সার খেলার আগে দলের সাবেক রিয়াল মাদ্রিদ গোলরক্ষক অ্যান্তোনিও আদান বলেছিলেন, বার্সার জয় রুখতে সবকিছু করবেন তিনি। ওই ম্যাচে বার্সা ২-০ গোলে জেতে। ম্যাচে গোল ঠেকানোর একটি হাস্যকর চেষ্টার ভিডিও পোস্ট করে ১৯৯৪ সালে ব্যালন ডি অর জেতা স্টয়িচকভ লেখেন, আকাট মূর্খ।
জানা গেছে, ২০১৩ সালে ক্যাটালান একটি টেলিভিশন চ্যানেল রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের হায়েনা বলে অভিহিত করেছিল। এর কড়া সমালোচনা করেছিল রিয়াল। মার্কা।