ভারতে তিন রাজ্যে ভোটগ্রহণ

 
ভারতের তিন রাজ্য তামিলনাড়ু, কেরালা ও পন্ডিচেরিতে বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে । রাজ্যগুলোতে সোমবার সকাল ৭টা থেকেই ভোটগ্রহণ শুরু হয়।
 
তামিলনাড়ুর মোট ৩২ জেলার ২৩৪টি কেন্দ্রের মধ্যে ২৩২টি কেন্দ্রে ৩৭০০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। বাকি দুই কেন্দ্র, অরভাকুরিচি ও তাঞ্জাভুরে ভোট গ্রহণ হবে আগামী ২৩ মে।
 
২৩ মে এআইএডিএমকে প্রধান জয়ললিতা এবং ডিএমকের শীর্ষ নেতা করুণানিধি ও কেরালার মুখ্যমন্ত্রী উমেন চণ্ডীর কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এআইএডিএমকে এবং ডিএমকে পালাক্রমে শাসন করছে তামিল নাড়ু।
 
কেরালার ১৪০টি আসনের জন্য ভাগ্য-পরীক্ষা হবে ১,২০৩ প্রার্থীর। রাজ্যটির শাসনের রাশ রয়েছে কংগ্রেস-নেতৃত্বাধীন ইউডিএফ এবং সিপিএম-নেতৃত্বাধীন এলডিএফের হাতে।
 
এই দুই রাজ্যেই এবার নিজেদের উপস্থিতি জানান দিতে মরিয়া কেন্দ্রীয় সরকারে থাকা বিজেপি।
 
পন্ডিচেরির ৯ লাখ ৪১ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কেন্দ্র শাসিত অঞ্চলটির ৯৩০টি কেন্দ্রে ভোট নেয়া হয়েছে। এখানে ৩০টি আসনে ৩৪৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।