ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠেছেন প্রাইম দোলেশ্বরের ওপেনার ইমতিয়াজ আহমেদ তান্না। সোমবার মোহামেডানের বিপক্ষে ১২ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হলেও উঠে গেছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের শীর্ষে।
৮৮ রানের ইনিংনের সুবাদে মোহামেডানের উপুল থারাঙ্গাকে টপকে ৬৭.৩৩ গড়ে ৪০৪ রান করে সবার শীর্ষে রয়েছেন তিনি। যেখানে দুটি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে দুটি হাফসেঞ্চুরিও।
ইমতিয়াজের পেছনে আছেন মোহামেডানের হয়ে খেলা শ্রীলঙ্কান ক্রিকেটার উপুল থারাঙ্গা (৩৮৬ রান)। তৃতীয় অবস্থানে আছেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের অলরাউন্ডার আল আমিন। তার সংগ্রহ ৩৭২ রান।