সিনিয়র সাংবাদিক সাদেক খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রফেসর মুহাম্মদ ইউনূস। এই বিশিষ্ট সাংবাদিকের মৃত্যুতে কোপেনহেগেন থেকে শোক বার্তা পাঠিয়েছেন প্রফেসর ইউনূস।
শোক বার্তায় মুহাম্মদ ইউনূস বলেন, 'সাদেক খান ছিলেন একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক, প্রাজ্ঞ রাজনৈতিক বিশ্লেষক ও সক্রিয় কর্মী, খ্যাতিমান শিল্প সমালোচক, অঙ্গীকারবদ্ধ মানবতাবাদী যিনি কিশোর বয়স থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত তার সামাজিক কর্তব্য থেকে কখনো বিযুক্ত হননি।'
ড. ইউনূস আরো বলেন, সাদেক খানের মৃত্যুতে জাতি একজন উল্লেখযোগ্য নাগরিককে হারালো। তিনি তার আত্মার শান্তির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।