ঢাকা মহানগরী প্রিমিয়ার ভলিবল লিগে ইরানি খেলোয়াড় নিয়ে এসেও পরাজয় এড়াতে পারছেনা পানি উন্নয়ন বোর্ড। লিগে টানা তৃতীয় পরাজয় বরণ করলো তারা। সোমবার ন্যাশনাল ব্যাংক ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগে জয় পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
তিন ইরানি খেলোয়াড়কে নিয়েও টানা তৃতীয় ম্যাচে পরাজিত হয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। সোমবার (১৬ মে) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২৫-২১, ২৫-০৯ ও ২৫-২০ পয়েন্টে (৩-০ সেটে) সহজেই পরাজিত করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে। এদিকে, দিনের অপর ম্যাচে বর্ডার গার্ড বাংলাদেশ ২৫-২০, ২৫-১৩ ও ২৫-১৯ পয়েন্টে (৩-০ সেটে) সহজ জয় তুলে নেয় ওয়ারী ক্লাবের বিপক্ষে।
মঙ্গলবার বিকাল ৪টায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সর মুখোমুখি হবে আজাদ স্পোর্টিং ক্লাব। একই সময়ে তিতাস ক্লাব মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশের।