হকি লিগে মোহমেডানের বড় জয়

বড় জয় দিয়ে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার বিভাগ হকি লিগের যাত্রা শুরু করলো ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। সোমবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মোহামেডান ১২-০ গোলে আজাদ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।
 
মোহামেডানের পাকিস্তানি ফরোয়ার্ড তাসওয়ার আব্বাস ৪৫, ৫৩, ৫৭ ও ৬০ মিনিটে  ৪টি ফিল্ড গোল করেন। আরেক পাকিস্তানি ফরোয়ার্ড ওমর ভুট্টো ২৩, ৩৪ ও ৫৪ মিনিটে করেছেন তিনটি ফিল্ড গোল। বাকি পাঁচটি গোল করেছেন পাঁচ জন খেলোয়াড়। এরা হলেন শহিদুল্লাহ টিটু, ইমরান হাসান কামরুজ্জামান রানা, সালমান সাদিক ও মো. সাকিল।
 
মূলত অভিজ্ঞতা ও বয়সে অনেকদূর এগিয়ে থাকা মোহামেডানের কাছে বিকেএসপির শিক্ষানবিশ খেলোয়াড়দের নিয়ে গড়া আজাদের কোনঠাসা হওয়া ছাড়া আর কিছুই করার ছিল না।
 
দিনের অন্য খেলায় ৭-৪ গোলে সোনালী ব্যাংককে পরাজিত করে ঢাকা ওয়ান্ডারার্স।