ইংল্যান্ডের প্রাথমিক স্কোয়াডে তরুণ র‌্যাশফোর্ড

ইউরোর জন্য ইংল্যান্ড দলে ম্যানচেস্টার ইউনাইটেডের ১৮ বছর বয়সী স্ট্রাইকার মার্কাস র‌্যাশফোর্ডকে দলে রেখেছেন কোচ রয় হজসন।
 
 
সোমবার ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে ইংল্যান্ড। এ মৌসুমের দ্বিতীয়ভাগে ইউনাইটেডের মূল দলে জায়গা করে নেওয়া র‌্যাশফোর্ড প্রথম দুই ম্যাচেই চারটি গোল করেন। গত ২৫ ফেব্রুয়ারি মূল দলে অভিষেকের পর থেকে ১৬ ম্যাচে মোট ৭টি গোল করেন তরুণ এই স্ট্রাইকার।  
 
আগামী ১০ জুন ফ্রান্সে শুরু হতে যাওয়া ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দলে ডাক পেয়েছেন আর্সেনালের মিডফিল্ডার জ্যাক উইলশেয়ার ও নিউক্যাসল ইউনাইটেডের উইঙ্গার অ্যান্ড্রোস টাউনসেন্ড। জায়গা হয়নি আর্সেনাল ফরোয়ার্ড থিও ওয়ালকট ও এভারটনের ডিফেন্ডার ফিল জাগিয়েলকার।
 
আগামী ৩১ মের মধ্যে সব দলকে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে।
 
ইংল্যান্ডের প্রাথমিক দল:
 
গোলরক্ষক: জো হার্ট, ফ্রেজার ফস্টার, টম হিটন
 
ডিফেন্ডার: ন্যাথ্যানিয়েল ক্লাইন, কাইল ওয়াকার, গ্যারি কাহিল, ক্রিস স্মলিং, জন স্টোনস, রায়ান বার্ট্র্যান্ড, ড্যানি রোজ।
 
মিডফিল্ডার: ডেলে আলি, রোজ বার্কলি, ফাবিয়ান ডেলফ, এরিক দিয়ের, ড্যানি ড্রিংকওয়াটার, জর্ডান হেন্ডারসন, অ্যাডাম লালানা, জেমস মিলনার, রাহিম স্টার্লিং, অ্যান্ড্রোস টাউনসেন্ড, জ্যাক উইলশেয়ার।
 
স্ট্রাইকার: হ্যারি কেইন, মার্কাস র‌্যাশফোর্ড, ওয়েইন রুনি, ড্যানিয়েল স্টারিজ, জেমি ভার্ডি। গোল.কম।