পবিত্র রমজান মাসকে সামনে রেখে উচ্চ ও নিম্ন আদালত এবং এর অফিসের সময়সূচী নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়সূচী অনুযায়ী রমজান মাসে সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সোয়া ৩টা পর্যন্ত হাইকোর্টে বিচারকাজ চলবে।
সকাল সোয়া ৯ টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত হাইকোর্ট বিভাগের অফিসের সময়সূচী নির্ধারণ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
এদিকে নিম্ন আদালতের বিচার কাজ চলবে সকাল সাড়ে ৯ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। এছাড়া অফিসের সময়সূচী নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।