আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. শামছুল হক ভূইয়া মনোনয়ন বাতিলে নির্বাচন কমিশনের অবৈধ আদেশকে চ্যালেঞ্জ করে রিট পিটিশন নং- ৫৮৫০/২০১৬ দায়ের করলে পর পর তিনদিন শুনানি শেষে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক-আল-জলিল সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ ১৬ মে বিকালে এক আদেশ বলে মো. শামছুল হক ভূইয়ার নমিনেশন বৈধ বলে ঘোষণা করেন।
ফলে ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপি মনোনীত প্রার্থীর কোন বাধা রইল না।
রিট পিটিশন শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। তাকে সহায়তা করেন ব্যারিস্টার মার-ই-য়াম তৈমূর খন্দকার। রাষ্ট্র পক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান এবং তাকে সহায়তা করেন উক্ত ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী লাখ মিয়া নিযুক্ত আইনজীবীগণ।
২৮ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের লাক মিয়া এবং বিএনপির প্রার্থীর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে নির্বাচন কমিশন আওয়ামী লীগ প্রার্থী লাক মিয়াকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করেছিল।