পোশাক কারখানায় আগুনে ‘৫৫ কোটি টাকার’ ক্ষতি

গাজীপুরে মীম গ্রুপের আলেমা টেক্সটাইলে অগ্নিকাণ্ডে প্রায় ৫৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছে কারখানা কর্তৃপক্ষ।
 
সোমবার রাত সাড়ে ১১টার দিকে সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় আট তলা কারখানা ভবনের সপ্তম তলায় অগ্নিকাণ্ড ঘটে। জয়দেবপুর, টঙ্গী, উত্তরা ও সদর দফতরের ১৩টি ইউনিটের ফায়ার সার্ভিসের কর্মীরা রাত পৌনে দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
 
কারখানা কর্তৃপক্ষের দাবি, আগুন নিয়ন্ত্রণের আগেই রফতানির জন্য রাখা তৈরি পোশাক ও যন্ত্রপাতি পুড়ে প্রায় ৫৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।