হাইতিতে দক্ষিণাঞ্চলীয় পুলিশ সদর দফতরে বন্দুকধারীদের হামলায় ৬ জনের মৃত্যু হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, এই হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
দেশটির দক্ষিণাঞ্চলের পুলিশ প্রধান লুক পিয়েরি জানান, সোমবার মধ্যরাত ২টা ৩০ মিনিটে অজ্ঞাত বন্দুকধারীরা পুলিশ সদর দফতরটিতে হামলা চালায়। বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে মারধর করে বেশ কিছু অস্ত্র নিয়ে গেছে তারা। ওই বন্দুকধারীরা সামরিক বাহিনীর পোশাকে হামলা চালিয়েছিল।
তবে হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় তাদের গাড়িটি দুর্ঘটনায় পড়লে চারজন নিহত হয়। হামলাকারীদের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। রয়টার্স।