জীবননগরে ১০ ডাকাত আটক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ১০ ডাকাতকে আটক করা হয়েছে।
 
সোমবার রাতে ডাকতদলের সদস্যদের আটকের উদ্দেশ্যে উপজেলার বাসা-বাড়ি, সড়ক ও মহাসড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কৃষ্ণপুর গ্রামের শাহিন (২৬), রায়পুরের শফি (৫০), মনোহরপুরের দুই ভাই রিন্টু (২৬) ও জিন্টু (২৪), নুর আমিন, ইয়াদুল (৩৬),আজিম (৩৮), সবুজ (৩০), নারায়ণপুরের কালু (৩৬) ও উথলী আমতলার আব্দুল হামিদ (৩৫)।
 
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।