বলিউডে ব্যস্ত সময় পার তারকাদের মধ্যে রণবীর সিং অন্যতম। বর্তমানে বানী কাপুরের বিপরীতে ইয়ার রাশ ফিল্মসের ‘বেফিকার’ ছবিতে কাজ করছেন। শোনা যাচ্ছে, সঞ্জয় লীলা বানশালির পরিচালনায় পরবর্তী ছবিতে দেখা যেতে পারে তাকে। এছাড়াও ‘ধুম ৪’ ছবিতেও কাজ করার বিষয়টি শোনা যাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আরো একটি ছবি।
মুম্বাই মিররের প্রতিবেদনে বলা হয়েছে, জয়া আখতারের পরিচালনায় পরবর্তী ছবিতে দেখা যাবে রণবীরকে। সেখানে তিনি একজন র্যাপারের চরিত্রে অভিনয় করবেন। শোনা গেছে ছবিটির নাম ‘গুল্লি বয়’। মুম্বাইয়ের বস্তিতে থাকা রণবীরকে শহরের প্রথম সারির র্যাপার হয়ে উঠতে দেখা যাবে।
মুম্বাইয়ের র্যাপার নেইজি ও ডিভাইনের জীবন কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে এই ছবি নির্মাণ করছেন জয়া আখতার। খবর: ফার্স্টপোস্ট।