উত্তর ভারতে কূপ পরিষ্কার করতে গিয়ে ৫ জনের মৃত্যু

উত্তর ভারতে অব্যবহৃত কূপ পরিষ্কার করতে গিয়ে পাঁচ জন মারা গেছে। মৃতরা সকলেই 'নিম্ন বর্ণের' দলিত। কূপের ভেতরের বিষাক্ত গ্যাসে তারা মারা যায়। হরিয়ানা রাজ্যের জিন্দ জেলায় সোমবার এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয় পুলিশ প্রধান ভিরেন্দার সিং বলেন, গত পাঁচ ছয় বছর কূপটি অব্যবহৃত ছিল। এটির ভেতরে বিষাক্ত গ্যাস তৈরি হয়। ওই লোকগুলো ভেতরে ঢুকে নিঃশ্বাস নেয়ার পর মারা যায়।
 
ভারতে বছরের পর বছর ধরে মারাত্মক পানি সংকট চলছে। কর্তৃপক্ষ বলছে, দেশটির জনসংখ্যার এক তৃতীয়াংশ অর্থাৎ ৩৩ কোটি লোক খরাক্রান্ত। পানীয় জলের সংকটে কষ্টে দিনাতিপাত করছে সেখানকার মানুষ।