মোহনগঞ্জ স্টেশনে ছুরি মেরে রেলযাত্রীকে হত্যা

নেত্রকোনার মোহনগঞ্জ রেলস্টেশনে ‘মানসিক ভারসাম্যহীন’এক ব্যক্তির ছুরিকাঘাতে এক রেলযাত্রী নিহত ও এক শিশুসহ দুইজন আহত হয়েছেন।
 
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। নিহত বাদল বিশ্বাস (৫৫) সুনামগঞ্জের মেন্দিপুর গ্রামের অশ্বিনী বিশ্বাসের ছেলে। আহত মোহনগঞ্জ উপজেলার টেংগাপাড়া গ্রামের ইমন (৫) ও অনিককে (১৮) মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
মোহনগঞ্জ রেল পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসান মজনু বলেন, হঠাৎ মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি ছুরি নিয়ে রেলের জন্য অপেক্ষারত যাত্রীদের ওপর হামলা চালায়। এ সময় তার এলোপাথাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান বাদল বিশ্বাস।