ট্রাম্পের ইসলামবিরোধী অবস্থানের সমালোচনায় জোলি

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রিপাবলিকান দল থেকে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিরোধী অবস্থানের সমালোচনা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি। তার মতে যুক্তরাষ্ট্র গঠিত হয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আসা স্বাধীনতা প্রত্যাশী মানুষদের সম্মিলনে।
 
প্যারিসে ইসলামিক স্টেটের হামলার পরে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রে মুসলিমদের ভ্রমণ নিষিদ্ধ করবেন। এই প্রসঙ্গে বিবিসির শরণার্থী বিষয়ক অনুষ্ঠান ওয়ার্ল্ড অন দ্য মুভ অনুষ্ঠানে জোলি বলেন, আমার কাছে মার্কিন যুক্তরাষ্ট্র গঠিত হয়েছে পৃথিবীর বিভিন্ন কোণা থেকে আসা স্বাধীনতার আকাঙ্ক্ষার নিয়ে আসা মানুষদের নিয়ে, বিশেষ করে ধর্মীয় স্বাধীনতার। তাই দেশটির প্রেসিডেন্ট হতে ইচ্ছুক এমন একজনের কাছ থেকে এই ধরণের কথা শোনাটা দুঃখজনক। ইন্ডিপেন্ডেন্ট।