জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময়সূচী পরিবর্তন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ২৪ মে ও ২৮ মে অনুষ্ঠিতব্য ২০১৫ সালের (২০১৩-১৪ শিক্ষাবর্ষ) দ্বিতীয় বর্ষ অনার্স পরীক্ষা অনিবার্য কারণে যথাক্রমে আগামী ২৬ মে ও ৩ জুন দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
 
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।