বুধবার বিচ ফুটবলের ফাইনাল

তৃতীয়বারের মতো আয়োজিত বিচ ফুটবলের পর্দা নামছে। বুধবার সকাল ১১ টায় কক্সবাজারের লাবনী পয়েন্টে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে কক্সবাজার আবাহনী ও শতদল ক্লাব।
 
মঙ্গলবার থম সেমিফাইনালে ইয়াংমেন্স ক্লাবকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে কক্সবাজার আবাহনী। দ্বিতীয় সেমিফাইনালে শতদল ক্লাব ৩-১ গোলে ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।
 
সোমবার থেকে শুরু হয় ‘ওয়ালটন তৃতীয় কক্সবাজার বিচ ফুটবল টুর্নামেন্ট-২০১৬।’ তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা বুধবার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।
 
ওয়ালটন তৃতীয় বিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাইমুম সারোয়ার কমল, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) ও শ্যামল কুমার নাথ, পুলিশ সুপার কক্সবাজার।
 
আরো উপস্থিত থাকবেন আয়োজক কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল বিষয়ক সম্পাদক এবং ওয়ালটন তৃতীয় বিচ ফুটবল টুর্নামেন্ট কমিটির সম্পাদক রাশেদ হোসেন নান্নু।