বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, 'বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাঁচলে, বাংলাদেশ বাঁচবে। আর বাংলাদেশ বাঁচলে, আমরা বাঁচবো।'
মঙ্গলবার সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের নীচে স্থাপিত জাতির পিতার ম্যূরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
মহান মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা, যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়ন, বাঙালির ঐহিত্য ও সংস্কৃতিকে রক্ষা এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষাসহ অসাম্প্রদায়িক ও উন্নত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আওয়ামী লীগের সভাপতি ও বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেছেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া (স্বপন), কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ আলী আসগর মোড়ল, রেজিস্টার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলালসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।