বৌদ্ধ ভিক্ষু হত্যার প্রতিবাদে রামুতে সমাবেশ

বৌদ্ধ ভিক্ষু হত্যার প্রতিবাদে রামুতে মানবন্ধন ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার বিকেলে রামু উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখেন রামু কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল হক, কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, রামু বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক তরুন বড়ুয়া, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদুল আলম, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক শামীম আহসান ভুলো, রামু কালিবাড়ি মন্দিরের পুরোহিত স্বজল ব্রাহ্মণ চৌধুরী,  যুবলীগ নেতা পলক বড়ুয়া আপ্পু, সাংস্কৃতিক কর্মী মানসী বড়ুয়া, রামু প্রেসক্লাবের সদস্য অর্পন বড়ুয়া প্রমুখ।