দিনাজপুরে পিস্তল-ফেনসিডিলসহ আটক ১

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার সীমান্ত এলাকায় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৩৮ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে আটক করেছে ।
 
দিনাজপুর র‌্যাব ক্যাম্প জানায়, মঙ্গলবার বিকেল ৫টায় র‌্যাব ১৩ -এর ডিএডি একরামুল হক বাদী হয়ে এই ঘটনায় আটক বিরামপুর উপজেলার ভাইগড় গ্রামের মন্তাজ উদ্দিনের পুত্র তাইজুল ইসলাম (৩২)কে থানায় সোপর্দ করে।
 
এ ব্যাপারে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। তাইজুলকে মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।