বয়স ৫০ হলেও এখনো দর্শকদের মন জয় করে চলছেন বলিউড অভিনেতা সালমান খান। তবে মাঝখানে চুল ঝরে পড়ায় দুইবার হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হয়েছিল তাকে। চিকিৎসকের পরামর্শে আবারো ট্রান্সপ্লান্ট করবেন শাহরুখ।
স্পটবয় ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, নিজের প্যানভেল ফার্মহাউজে হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন সালমান খান। আর এসময় তিনি রোদের তাপে যেতে পারবেন না।
বর্তমানে সালমান ‘সুলতান’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে গেলে কিছুদিন শুটিং থেকে বিরতি নিতে হবে তাকে।
এর আগে ২০০৩ সালে ও ২০১২ সালে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলেন তিনি।