বরিশাল মেডিকেলে ত্রিমুখী সংঘর্ষ: ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে।

 

জানা গেছে, মঙ্গলবার রাতে রোগীর চিকিৎসা সেবায় অনিয়মের অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজন, চিকিৎসক ও পুলিশের মধ্যে ত্রি-মুখী সংঘর্ষ হয়। এতে পুলিশ, চিকিৎসক ও রোগীর স্বজনসহ ছয়জন আহত হন। এ ঘটনায় এক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।

 

এ ঘটনায় বুধবার সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। তবে অপর চিকিৎসকসহ অন্যরা সেবা অব্যাহত রেখেছেন।