কোম্পানীগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর হামলা, গাড়ি ভাঙচুর

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়াডি ও উশৃংঙ্খল জনতার হামলার শিকার হয়েছেন। উপজেলা

 

মঙ্গলবার রাত ১০টায় উপজেলার  চরহাজারী খাঁন সাহেব মেলায় অশ্লীল নৃত্য ও জুয়া খেলা বন্ধ করতে গিয়ে তিনি এ হামলার শিকার হন। এ সময় তাকে বহন করা সরকারি গাড়িটি ভাঙচুর করা হয়।

 

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক সুমন বডুয়া বলেন, ‘মেলা বন্ধ করতে গেলে হামলাকারীরা আমাদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করে। এ সময় হামলাকারীদেরকে ছত্রভঙ্গ করতে শটগানের ০৯ রাউন্ড রাবার বুলেট ছুড়ি।’

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, ‘জেলা প্রশাসন সন্ধ্যা সাতটা পর্যন্ত মেলা চলার অনুমতি দিয়েছে।  কিন্তু মেলা কমিটি তা অমান্য করে সারা রাত জুয়া ও অশ্লীল নৃত্য চালিয়ে আসছে।  মেলা বন্ধ করতে গিয়ে জুয়াডি ও কমিটির লোকের হামলার শিকার হয়েছি।  এদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’