বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, ‘সরকারের ঘনিষ্ট লোক ছাড়া বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি সম্ভব নয়। সরকারের উপর মহলের সবুজ সংকেতেই এ চুরি হয়েছে।'
বুধবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে বিগত আন্দোলন গুলোতে আওয়ামী সন্ত্রাস ও বাকশালী পুলিশ কর্তৃক গুম-খুন শিকার পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আন্তর্জাতিক ভাবে আপনি সেকুলার ও ধর্ম নিরপেক্ষ দেখানোর চেষ্টা করেন। কিন্তু এখানে শুধু মুসলিম ধর্ম নয়, সকল ধর্মের মানুষ আপনার সময়ে নির্যাতিত হয়েছে। সবচেয়ে বড় মুসলিম বিদ্বেষী দেশ যেখানে আপনি হেফাজতের লোকদের মেরেছেন। যারা কোরআন তেলোয়াত করে তাদের বিরুদ্ধে আপনি ধর্মীয় কোরআন পোড়ানোর অভিযোগ করেছেন। কত মানুষ মেরেছেন তার পরিসংখ্যানও দেননি।
আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম নুরুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল প্রমুখ।