ইংলিশ প্রিমিয়ার লিগে চমক দেখিয়ে ২০১৫-১৬ মৌসুমের শিরোপা ঘরে তুলেছে লেস্টার সিটি। তবে লেস্টারের কোনো খেলোয়াড় নয়, এবারের মৌসুমে ২৫টি গোল করে সর্বোচ্চ গোলদাতার আসনটি দখল করেছেন টটেনহ্যামের স্ট্রাইকার হ্যারি কেইন।
দ্বিতীয় স্থানে রয়েছেন শিরোপাজয়ী লেস্টারের জেমি ভার্ডি। ২৪ গোল করা ভার্ডিকে অবশ্য ২য় স্থানটি ভাগাভাগি করতে হয়েছে ম্যানচেস্টার সিটি তারকা আগুয়েরোর সঙ্গে। মজার ব্যাপার হচ্ছে সর্বোচ্চ গোলদাতাদের শীর্ষ পাঁচের তালিকায় সিটি ছাড়া স্থান পাননি চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড সহ বিগ বাজেটে গড়া বাকি ক্লাবের কোন খেলোয়াড়।
এক নজরে ইংলিশ প্রিমিয়ার লীগে শীর্ষ গোলদাতাদের তালিকা:
২৫ গোল- হ্যারি কেইন (টটেনহ্যাম)
২৪ গোল- সার্জিও আগুয়েরো (ম্যানসিটি), ভার্ডি (লেস্টার সিটি)
১৮ গোল- রোমেলু লুকাকু (এভারটন)
১৭ গোল- রিয়াদ মাহরেজ (লিস্টার সিটি)
১৬ গোল- অলিভিয়ের জিরুদ (আর্সেনাল), ইগালো (ওয়াটফোর্ড) এএফপি।