চট্টগ্রামে ইয়াবা ব্যবসায়ীকে ১০ বছরের সাজা

১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ গ্রেফতার এক মাদক ব্যবসায়ীকে ১০ বছরের সাজা দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর এ রায় দেন।
 
সাজাপ্রাপ্ত সৈয়দ কাশেম (৩০) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কালাম মিয়ার ছেলে।
 
চট্টগ্রাম মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফখরুদ্দিন চৌধুরী বলেন, অভিযোগ প্রমাণ হওয়ায় আসামিকে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। পাশপাশি ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় আসামি কাশেম আদালতে ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।