শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ব্যবস্থা নেয়ার দাবি সুরঞ্জিতের

 
নারায়ণগঞ্জে শিক্ষককে কান ধরিয়ে ওঠবস করানোর ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। বুধবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘যেভাবে শিক্ষকের ওপর এই ঘটনা ঘটেছে তা কোনোভাবে সমর্থনযোগ্য নয়। এ নিয়ে শিক্ষামন্ত্রী ও আইনমন্ত্রী কথা বলেছেন। আমরা আশা করি, তদন্ত হয়ে নিশ্চয়ই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
 

ধর্ম অবমাননার অভিযোগে গত শুক্রবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে একদল লোক মারধর করে। পরে তাকে স্থানীয় সংসদ সদস্যের সামনে কান ধরিয়ে ওঠবস করানো হয়।