ট্রাম্প ও হিলারির চেয়ে মৃত্যুকে বেছে নিয়েছেন নারী!

রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রায় নিশ্চিত করা ডোনাল্ড ট্রাম্প এর প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনায় পুরো বিশ্বই শঙ্কিত। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিভিন্ন ব্যর্থতার কারণে হিলারি ক্লিনটনকেও অনেকে মেনে নিতে পারছেন না।
 
আর এই প্রেক্ষাপটেই ভার্জিনিয়া অঙ্গরাজ্যের এক নারীর মৃত্যুর শোকবার্তায় লেখা হয়েছে যে, তিনি হিলারি ও ট্রাম্প দুজনকে ভোট দেয়ার পরিবর্তে মৃত্যুকেই বেছে নিয়েছেন।
 
রিচমন্ড টাইমস ডিসপ্যাচে প্রকাশিত এই শোকবার্তায় বলা হয়, ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটনকে ভোট দেয়ার চেয়ে মে ১৫, ২০১৬, ম্যারি অ্যান নোল্যান্ড স্রষ্টার চিরন্তন ভালোবাসার কাছে নিজেকে সমর্পণ করেছেন।  
 
নোল্যান্ডের সঙ্গে ৪৬ বছর সংসার করা জিম নোল্যান্ড বলেন, তার স্ত্রীর রসবোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের পুত্র এই লাইনটি লিখেছে। ম্যারি নোল্যান্ড আহতদের নার্স হিসেবে কাজ করেছেন এবং অবসরের পরেও তিনি সবার জন্য মমতা ছিল তার। ফুসফুসের ক্যান্সারে ভুগে মারা গেছেন তিনি। হাফিংটন পোস্ট।