কৃষি ঋণ বিতরণে ২০১৪-১৫ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জন করায় বাংলাদেশ ব্যাংকের প্রশংসাপত্র পেয়েছে আইএফআইসি ব্যাংক। বুধবার আইএফআইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ এ সারওয়ারের হাতে প্রশংসাপত্রটি তুলে দেন।
এ সময়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।