বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক রিকশাচালকের লাশ রেখে তার শাশুড়ি পালিয়ে গেছে।
বুধবার দুপুর ২টার দিকে সাইফুলের মৃতদেহ উদ্ধার করা হয় বলে ধুনট থানার এসআই আনোয়ার হোসেন জানান। সাইফুল সারিয়াকান্দি উপজেলার পাইকড়তলি-দড়িপাড়া গ্রামের সুরুতজামান সরকারের ছেলে।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আহম্মেদ আব্দুল্লাহ জামি বলেন, বুধবার দুপুরের দিকে জোড়শিমুল গ্রামের গোলাম গফুরের স্ত্রী শিরি খাতুন তার মেয়ে জামাই সাইফুল ইসলামকে অচেতন অবস্থায় নিয়ে আসেন। সাইফুল বিষ পান করেছেন বলে শিরি জানান। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় তার মৃত্যু হলে তিনি কৌশলে পালিয়ে যান।