বিশ্বের অধিকাংশ মানুষ শরণার্থীদের স্বাগত জানাবে নিজেদের দেশে। শুধু তাই নয়, তাদের মধ্যে অনেকেই শরণার্থীদের নিজেদের বাসায় স্থান করে দিতেও রাজি আছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পরিচালিত 'দ্য রেফুজি ইনডেক্স' শীর্ষক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
গবেষণাটি ২৭টি দেশের ২৭ হাজার মানুষকে নিয়ে করা হয় যার ৮০ ভাগ মানুষ শরণার্থীদের অবস্থানের পক্ষে কথা বলে। গবেষণা রিপোর্ট অনুসারে শরণার্থীদের নিয়ে ইতিবাচক ভাবনায় সবচাইতে এগিয়ে চীন। ইনডেক্সে তাদের পয়েন্ট ৮৫। সেখানে ৪৬ ভাগ মানুষ শরণার্থীদের নিজেদের বাসায় স্থান করে দেবেন বলে মত দিয়েছেন, আরো ৪২ ভাগ মানুষ শরণার্থীদের নিজেদের প্রতিবেশী হিসেবে বা নিজের শহরে বা নিজের দেশে থাকতে দিতে রাজি আছে। এখানকার ৬ ভাগ মানুষ শরণার্থীদের স্বাগত জানাবে বলে মত দিয়েছে।
চীনের পরেই এই অবস্থানে আছে জার্মান। বর্তমানে সবচাইতে বেশি শরণার্থীকে আশ্রয় দেয়া দেশটি ওপর চালানো সমীক্ষা থেকে জানা গেছে, ইনডেক্সে তাদের স্কোর ৮৪ এবং দেশটির মাত্র ৩ ভাগ মানুষ শরণার্থীদের স্বাগত জানাবে না বলে রায় দিয়েছে।
এই সমীক্ষায় শরণার্থীদের আশ্রয় দেয়ার ক্ষেত্রে তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য। দেশটির ইনডেক্স পয়েন্ট ৮৩। দেশটির ৫৮ ভাগ মানুষ শরণার্থীদের তাদের দেশে স্বাগত জানাতে প্রস্তুত আছে। অন্যদিকে ১১ ভাগ লোক শরণার্থীদের স্বাগত জানাবে না বলে রায় দেয়।
উল্লেখ্য, যুক্তরাজ্য প্রতিষ্ঠিত শরণার্থী শিবির থেকে ২০ হাজার শরণার্থীকে তাদের দেশে স্থান দেবে বলে ঘোষণা দিয়েছে।
এই তালিকার সর্বনিম্ন অবস্থানে রয়েছে রাশিয়া। তাদের ইনডেক্স পয়েন্ট ১৮। অর্থাৎ দেশটির অধিকাংশ মানুষ শরণার্থীদের স্বাগত জানাবে না বলে রায় দিয়েছে। বিবিসি।