স্বামীর মোবাইল থেকে তথ্য চুরি করায় জরিমানা

 
স্বামীর মোবাইল থেকে তথ্য চুরির অপরাধে এক নারীকে ১ লাখ ৫০ হাজার দিরহাম জরিমানা করা হয়েছে। সংযুক্ত আরব আমীরাতে এ ঘটনা ঘটে বলে জানায় বিবিসি।
 
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, স্বামী কারো সঙ্গে প্রেম করছেন এমন সন্দেহ হওয়ার পর এই নারী গোপনে স্বামীর মোবাইল ফোন পরীক্ষা করতে শুরু করেন এবং কিছু ছবি ও তথ্য তার নিজের মোবাইলে নিয়ে নেন। বিষয়টি জানার পর তার স্বামী পুলিশে খবর দেন এবং সাইবার অপরাধ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
 
ওই মহিলার নাম প্রকাশ করা হয় নি, তবে তিনি একজন ভিনদেশী আরব যিনি সংযুক্ত আরব আমীরাতে থাকতেন।
 
বিবিসি তার প্রতিবেদনে সেই নারীর আইনজীবীর বরাত দিয়ে বলেন, স্বামীর অনুমতি ছাড়াই তার ফোন খুলে সেখান থেকে তথ্য সংগ্রহ করেছেন বলে স্বীকার করেছে সেই নারী। ওই মহিলা তার স্বামীর ফোন থেকে বেশ কিছু ছবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার ফোনেও নিয়েছেন।
 
তার আইনজীবী জানিয়েছেন, এই দম্পতি আরব এবং তাদের বয়স তিরিশের কোঠায়। স্বামীর ফোনে ঢুকে তথ্য সংগ্রহের পর ওই মহিলা স্বামীর বিরুদ্ধে বিবাহ বর্হিভূত প্রেমের অভিযোগ আনেন। বিবিসি।