শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনা: কাউখালীতে শিক্ষকদের মানববন্ধন

নারায়ণগঞ্জ বন্দর থানার পিয়ার সাত্তার লতীফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনা ও চাকরি থেকে বরখাস্তের প্রতিবাদে পিরোজপুরের কাউখালী উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।
 
বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনের সড়কে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় শিক্ষক, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীসহ বিক্ষুব্ধ সচেতন জনতা অংশ নেন।
 
শেষে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গৌতম দাস, মাধ্যমিক শিক্ষক সমিতি(কামরুজ্জামান)সভাপতি কিরণ চন্দ্র হালদার, সম্পাদক শামসুর রহমান মিজান ও প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি লিটন কৃষ্ণ কর প্রমুখ বক্তব্য রাখেন।
 
শিক্ষক নেতারা এ সময়  শিক্ষক  লাঞ্ছনাকারী সংসদ সদস্য সেলিম ওসমানসহ এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে বরখাস্তকৃত প্রধান শিক্ষককে চাকরিতে পুনর্বহালের দাবি জানান।