লাঞ্ছিত শিক্ষককে আইনি সহায়তা দেবে সুপ্রিম কোর্ট বার

 
নারয়ণগঞ্জের লাঞ্ছিত শিক্ষককে আইনি সহায়তা দেয়া হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। বৃহস্পতিবার সমিতি ভবনে  আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। 
 
সংবাদ সম্মেলনে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয়েছে। সমিতির কার্যনির্বাহী কমিটির আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিদ নেতারা এই ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে সরকারের প্রতি এই দাবি জানান।
 
সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, লাঞ্ছনার শিকার শিক্ষককে আমরা আইননি সহায়তা দেব। যারা জড়িত তাদের আইনি সহায়তা দেয়া হবে কিনা সেটি নিয়ে আমরা চিন্তা-ভাবনা করছি।
 
বার সভাপতি বলেন, শিক্ষক লাঞ্ছনার ঘটনায় পুরো জাতি অপমাণিত হয়েছে। কান ধরে উঠ-বাস করানোর পর শিক্ষককে চাকরিচ্যুসত করার বিষয়টি ন্যাক্কারজনক। 
 
সংবাদ সম্মেলনে বার সম্পাদক ব্যারিস্টার এম মাহবুদ্দিন খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।