রণবীরের নতুন প্রেমিকা?

 
সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে এখনকার সময়ে কোনোকিছুই এখন আর গোপন থাকে না। মাত্র কিছুদিন আগে শোনা গিয়েছিল, ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কের ভাঙনের পর এবার দিল্লির মেয়ের সাথে প্রেম করছেন রণবীর কাপুর। এবার তার ছবিও পাওয়া গেল!
 
একটি শীর্ষ স্থানীয় ওয়েবসাইটের বরাত দিয়ে ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির মেয়ে ভারতী মালহোত্রার সঙ্গে প্রেম করছেন রণবীর। রণবীরের বোন রিধিমা সাহনির আয়োজিত এক পার্টিতে ভারতীর সঙ্গে পরিচয় হয়েছিল বলিউড অভিনেতার।
 
শোনা গেছে, ভারতী ও রণবীর দুইজনই নাকি তাদের সম্পর্ককে বেশ গুরুত্ব দিচ্ছেন। এমনকি ভারতী নাকি মরক্কোতে রণবীরের সাথে দেখাও করতে গিয়েছিলেন। সেখানে রণবীর সাবেক প্রেমিকা ক্যাটরিনার সঙ্গে ‘জগ্গা জাসুস’ ছবিতে অভিনয় করছেন।
 
গুঞ্জণ শোনা যাচ্ছে, রণবীর ও ভারতী তাদের সম্পর্কের বিষয়টি শিগগিরই প্রকাশ করবেন।