পল্টনে সাংবাদিককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ৬০ হাজার টাকা ছিনতাই

রাজধানীর পল্টনে দৈনিক বাংলার মোড়ে এক সাংবাদিক ছিনতাইকারীর কবলে পড়েছেন। এ ঘটনায় ভোক্তভোগী  সাংবাদিক মনিরুল আলম (৪৩) পল্টন থানায় একটি অভিযোগ করেছেন।
 
বৃহস্পতিবার দুপুর একটায় স্ট্রার্ন ব্যাংক মতিঝিল শাখা থেকে ৬০ হাজার টাকা উত্তোলন করে ইংরেজী দৈনিক ডেইলি সানের সিনিয়র রিপোর্টার মনিরুল রিকশায় করে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ফিরছিলেন। পল্টনের দৈনিক বাংলা মোড়ের কাছে পৌঁছালে তিন ছিনতাইকারী রিকশাটির গতিরোধ করে। এ সময় তারা আগ্নেয়াস্ত্র ও ধারাল অস্ত্র দেখিয়ে মনিরুলের কাছ থেকে ওই টাকা ছিনিয়ে নেয়।
 
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম বলেন, ‘ছিনতাইয়ের অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে।’