‘কুর্দি ক্ষেপণাস্ত্রে তুরস্কের হেলিকপ্টার বিধ্বস্ত’

তুরস্ক সেনা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় কুর্দি বিদ্রোহীদের প্রতি সন্দেহ জানিয়ে বিবৃতি দিয়েছে দেশটির সেনাবাহিনী। গত ১৩ মে-র এই ঘটনায় দুইজন পাইলটসহ আটজন সেনা নিহত হন।
 
 
বৃহস্পতিবার তুর্কি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সম্ভবত কুর্দি বিদ্রোহীদের ভূমি থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। বিবৃতিতে বলা হয়, মিশন শেষ করে ফেরার পথে হেলিকপ্টারগুলোর মধ্যে একটি সম্ভবত আকাশ প্রতিরক্ষা অস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে। সম্ভবত সেটি ছিল ভূমি থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র, এমন একটি সিদ্ধান্তেই আমরা পৌঁছেছি। রয়টার্স।