শেষ চার নিশ্চিত করতে মাঠে নামছে সাকিবের কলকাতা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্লে-অফের রেসে টিকে থাকতে মাঠে নামছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স।  বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় গুজরাট লায়ন্সের বিপক্ষে লড়বে শাহরুখ খানের দল।
 
এই ম্যাচ জিতলেই চলবে কলকাতার। পেয়ে যাবে প্লে-অফের টিকিট! আর হেরে গেলে শেষ ম্যাচটি পরিণত হবে বাঁচা-মরার লড়াইয়ে।
 
আগের ম্যাচে ১৮৩ রানের পুঁজি নিয়েও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে গেছে কলকাতা নাইট রাইডার্স। সেদিন বিরাট কোহলি গেইল ও এবি ডি ভিলিয়ার্স ঝড়ে কেকেআর বিধ্বস্ত হয় ৯ উইকেটের বড় ব্যবধানে।
 
১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় কেকেআরের অবস্থান তৃতীয়। সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গুজরাট রয়েছে পঞ্চম স্থানে। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে মুস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দরাবাদ।