সাবেক মন্ত্রী আমিনুল হকের বিরুদ্ধে অর্থপাচার মামলা চলবে

 
সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের বিরুদ্ধে দুদকের অর্থপাচার মামলার কার্যক্রম চলতে কোনো বাধা নেই। মামলা বাতিলের জন্য তার করা আবেদন বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের ডিভিশন বেঞ্চ।
 
২০১২ সালের ৭ জুন নগরীর রমনা থানায় আমিনুল হক ও তার বেয়াই টেলিটকের সাবেক এমডি মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার এজাহারে তাদের বিরুদ্ধে ১৭ লাখ ৮ হাজার ১৪৫ মার্কিন ডলার পাচারের অভিযোগ আনা হয়। এই মামলা দায়ের চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আমিনুল হক। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলার বিচার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল জারি করে। রুলে মামলা কেন বাতিল করার হবে তা জানতে চাওয়া হয়। তারপর আজ ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে হাইকোর্ট আবেদনটি খারিজ করে দেয়।
 

দুদকের পক্ষে খুরশীদ আলম খান ও আমিনুল হকে পক্ষে ব্যারিস্টার শফিক আহমেদ শুনানি করেন।