শিশুদের বরাবরের মতোই পছন্দ করেন আমির খান। এই জন্যই শোবিজ লাইফে তার প্রধান প্রতিদ্বন্দ্বী শাহরুখ খানের ছোট ছেলেকে উপহার দিয়েছেন অনেক খেলনা।
বুধবার রাতে শাহরুখের বাংলো মান্নাত-এ এক ডিনার পার্টিতে যোগ দেন আমির। তখনই আবরামের হাতে তিনি তুলে দেন একরাশ খেলনা। আর সেই খেলনা পেয়ে উচ্ছ্বসিত শিশু আবরাম সারা রাত ধরে সেগুলো নিয়ে খেলা করেছে। টুইটারে এ নিয়ে আমিরকে ধন্যবাদ দিয়ে পোস্টে বলেন, আমির খেলনাগুলোর জন্য ধন্যবাদ। আবরাম এগুলো নিয়ে রাত জেগে খেলা করছে!!! পিংক ভিলা।