ভালো করার আশায় চীন যাচ্ছে যবিপ্রবি

চীনের কুনমিং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহে অংশ নিতে চীনে যাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।  রবিবার চীনের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ফুটবল দলটি।
 
গত কয়েক বছর ধরে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই স্পোর্টস উইক।  বাংলাদেশসহ বিশ্বের ১৬টি দেশের বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল অংশ নেবে এই টুর্নামেন্টে।
 
বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল ইন্সট্রাকটর মো. জিল্লুর রহমান ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের খেলোয়াড়রা।
 
চীনের কুনমিংয়ে ২২ থেকে ৩১ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। দলটির কোচ হিসেবে যাওয়া জিল্লুর রহমান অবশ্য ভালো কিছুর প্রত্যাশা করছেন।
তাদেরকে সহযোগিতা করছে ওয়ালটন। ওয়ালটনের পক্ষ থেকে ব্যাগ, ট্রাকস্যুট ও জার্সি প্রদান করা হয়েছে।