সাভারে পুত্রবধূর হাতে শাশুড়ি খুন

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাভারে শাশুড়ির মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে দেলেরা বেগম নামে এক গৃহবধূর বিরুদ্ধে।
 
বৃহস্পতিবার দুপুরে সাভার সদর ইউনিয়নের কলমার জিনজিরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুফিয়া বেগম (৫৫) ওই এলাকায় হাসেম খাঁনের স্ত্রী। ঘটনার পর থেকে দেলেরা বেগম পলাতক রয়েছেন ।
 
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপুরে সুফিয়ার সঙ্গে ঝগড়া হয় দেলেরা বেগমের। এ সময় বাড়িতে কেউ না থাকায় দেলেরা শাশুড়ি সুফিয়ার মাথায় ইট দিয়ে আঘাত করেন। প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণ করেন।